1. admin@weeklyprekkhapot.com : admin :
আইনশৃঙ্খলার উন্নয়নে অপারেশন আরো জোরদার করা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আইনশৃঙ্খলার উন্নয়নে অপারেশন আরো জোরদার করা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭ বার পঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে অপারেশন আরো জোরদার করা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আজ সন্ধ্যার পর থেকে অপারেশন আরো জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীগুলো নির্দেশনা দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরো জোরদার করা হবে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে আরো টহল বাড়ানো হবে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আজকের সভায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নয়ন বিষয়ে কথা হয়েছে এবং এ সংক্রান্ত বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে৷

তিনি বলেন, স্বাধীনতার এই ৫৩ বছরে আমাদের কোন সাংবাদিক লেখেননি যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো৷ আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে আরো উন্নতি করার অবকাশ রয়েছে৷

উপদেষ্টা বলেন, বনশ্রীর ঘটনাটি দুঃখজনক। আগে এ ধরনের ঘটনা জানতে দুই দিনও সময় লেগে যেতো। তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন মানুষ সাথে সাথে এটি জেনে যাচ্ছে। এরকম ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে৷ তবে ভবিষ্যতে যাতে আর না ঘটে সে বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা চাইনা এ ধরনের ঘটনা আর ঘটুক৷

অপারেশন ডেভিল হান্ট চলা অবস্থায় এমন পরিস্থিতি কেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, ডেভিল হান্ট অপারেশন চালু করা হয়েছে যাতে এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত পদক্ষেপ নেয়া যায়৷

তিনি বলেন, রাজশাহীর ঘটনায় সাথে সাথে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ যেসব ওসিরা মামলা নিতে গড়িমসি করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, বরখাস্তও করা হয়েছে। অন্য সময় হলে এটা কিন্তু হতো না৷

তিনি আরও বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টের ওপর ভিত্তি করে পুলিশের অনেক সিনিয়র অফিসারকে ক্লোজ করা হয়েছে৷

সাংবাদিকদের অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, আপনারা সত্য ঘটনা প্রকাশ করুন। বিদেশি মিডিয়া যখন আমাদের নিয়ে অপপ্রচার চালিয়েছে তখন আপনারা সত্য ঘটনা প্রকাশ করে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন৷

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park