1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯ বার পঠিত
সিরাজ মিয়া মেমোরিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাড্ডা (ঢাকা), ২২ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
রাজধানী বাডডা এলাকার দক্ষিণ বারিধারা ডিআইটি প্রজেক্টে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানটি দানবীর আলহাজ্ব মনির হোসেন তার বাবার নামে স্কুলটি প্রতিষ্ঠা করেন।

জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ কাইয়ুম বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড অথচ গত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, এদেশে যারা গণতন্ত্র রক্ষায় রাজনীতি করেছে তাদের কাউকে গত আওয়ামী ফ্যাসিবাদ সরকার ঘরে থাকতে দেয়নি। বহু মানুষকে গুম-খুন হত্যা করেছে। আওয়ামী ফ্যাসিবাদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদের বিচার অবশ্যই করতে হবে। এব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।

উদ্বোধনের পরে মশাল প্রজ্জ্বলন ও ছাত্র-ছাত্রীরা মার্চ প্যারেড করে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাইতুর রহমান জামে মসজিদের সভাপতি ও বাডডা জাগরণী ক্লাবের আহবায়ক এ.জি.এম শামসুল হক।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ। ফ্যাসিবাদের নির্যাতন ও অন্যায় অবিচারের শিকার হয়েছেন এদেশের গণতন্ত্রকামী সকল ছাত্র ছাত্রী, রাজনীতিবিদ ও সাধারন মানুষ। ফ্যাসিবাদের ব্যাপারে ছাত্র-ছাত্রীসহ সকলকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি রাফি হোসাইন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ড. হারুন অর রশিদ ভূইয়া।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাডডা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক এমদাদুল হক ও সাবেক মেম্বার আবুল বাশার।

অভিভাবক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড’র সভাপতি সাংবাদিক বাদল চৌধুরী ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park