1. admin@weeklyprekkhapot.com : admin :
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন ডাকেট - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন ডাকেট

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯ বার পঠিত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন ডাকেট

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই খেলবেন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাম কুঁচকির ইনজুরিতে পড়েন ডাকেট। এরপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো। অবশেষে ডাকেটকে ফিট ঘোষণা করেছে ইসিবি।

এক বিবৃতিতে ইসিবি বলেছে, ‘বাম কুঁচকির ইনজুরির পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য ফিট এবং প্রস্তুত ইংল্যান্ড ব্যাটার ডাকেট।’

ভারত সিরিজের শেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে যান ব্যাটার জ্যাকব বেথেল। তার জায়গায় দলে সুযোগ পান টম ব্যান্টন।

তাই খেলার জন্য ডাকেটের ছাড়পত্র পাওয়াটা, ইংল্যান্ডের জন্য বড় স্বস্তির খবর।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৩১ রান করেন ডাকেট। এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৯ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৮৩১ রান করেছেন ডাকেট।

ভারতের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশের লজ্জা নিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে ইংল্যান্ড।

আগামী ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে রওয়া দিবে ইংল্যান্ড।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park