সাতক্ষীরা, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
সাতক্ষীরার পাটকেলঘাটার খলিষখালী গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলেজছাত্রী প্রিয়াঙ্কা রানী দাশ (১৬)’র সঙ্গে কেশবপুরের কাক্তিক দাশের পুত্র সমর দাশের বিয়ে ঠিক হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে কন্যার পিতা বাবুলাল দাশকে ২ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও স্থানীয় ভূমি কর্মকর্তা উপস্থিত ছিলেন।