1. admin@weeklyprekkhapot.com : admin :
পার্বত্য চট্টগ্রামের কফি ও কাজুবাদাম বাংলাদেশের নির্ভরযোগ্য ব্র্যান্ডিং হিসেবে স্বীকৃতি পাবে : পার্বত্য উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামের কফি ও কাজুবাদাম বাংলাদেশের নির্ভরযোগ্য ব্র্যান্ডিং হিসেবে স্বীকৃতি পাবে : পার্বত্য উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৫ বার পঠিত
পার্বত্য চট্টগ্রামের কফি ও কাজুবাদাম বাংলাদেশের নির্ভরযোগ্য ব্র্যান্ডিং হিসেবে স্বীকৃতি পাবে : পার্বত্য উপদেষ্টা

রাংগামাটি, ৯ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের কফি ও কাজুবাদাম বাংলাদেশের নির্ভরযোগ্য ব্র্যান্ডিং হিসেবে স্বীকৃতি পাবে বলে উল্লেখ করেছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের কৃষি খাতে কাজু বাদাম ও কফি বাংলাদেশের নির্ভরযোগ্য ব্র্যান্ডিং হিসাবে বাজারজাতকরণের পাশাপাশি এখানকার ফলমূল ও শাকসবজি ড্রাই মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে বাজারজাত করতে হবে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় হটিকালচার গড়ে তুলুন।

উপদেষ্টা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঁশ এর চাষ বাড়াতে হবে। এছাড়া মানুষের আকর্ষণীয় পানীয় হিসাবে রোজেলা চা-এর ব্যবহারও বাড়াতে হবে।

পার্বত্য চট্টগ্রামের শিক্ষাকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা হবে। এজন্য বিজ্ঞান, গণিত, পদার্থবিদায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে। উপদেষ্টা এ বিষয়ে সকলের এম্পাওয়ার্ড হওয়ার প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করেন।

এসময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাংগামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব) শুভাশিস চাকমা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park