1. admin@weeklyprekkhapot.com : admin :
'বাংলাদেশ প্রেস ক্লাব' তালা উপজেলা শাখার সভাপতি বাবলু, সাধারন সম্পাদক ইকবাল নির্বাচিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

‘বাংলাদেশ প্রেস ক্লাব’ তালা উপজেলা শাখার সভাপতি বাবলু, সাধারন সম্পাদক ইকবাল নির্বাচিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০ বার পঠিত
'বাংলাদেশ প্রেস ক্লাব' তালা উপজেলা শাখার সভাপতি বাবলু, সাধারন সম্পাদক ইকবাল নির্বাচিত

সাতক্ষীরা, ৮ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
‘বাংলাদেশ প্রেস ক্লাব’ তালা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা হাইস্কুল রোড, নিউ মার্কেটের অস্থায়ী ক্লাবে ‘বাংলাদেশ প্রেস ক্লাব’র তালা উপজেলা শাখার আহ্বায়ক বাবলু বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘বাংলাদেশ প্রেস ক্লাব’র খুলনা বিভাগীয় সভাপতি বদরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা-পাটকেলঘাটা) সার্কেল।

বিশেষ অতিথি হিসেবে জেলা ‘বাংলাদেশ প্রেস ক্লাব’র আহবায়ক হাসানুর রহমান হাসান উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাটা ক্রপ কেয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেশব কুমার সাধু, তুবা পাইপ এন্ড ফিটিংস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর শাহিন হোসেন, সুমি ইউ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান মিলন।

উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে কমিটি গঠনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন- সভাপতি বাবলু বিশ্বাস, সহ-সভাপতি সানজিদুল হক ইমন, আতিকুর হাসান, আব্দুস সুবাহান মোড়ল, সাধারণ সম্পাদক ইকবাল হাসান, যুগ্ন সাধারন সম্পাদক মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন বিশ্বাস, সহ-সংগঠনিক সম্পাদক নিবাস দে সহ ৩০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park