1. admin@weeklyprekkhapot.com : admin :
দেশে যা হচ্ছে তা কোন ভাবেই আমরা সমর্থন করিনা : সিরাজদিখানে জামায়াতের আমীর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

দেশে যা হচ্ছে তা কোন ভাবেই আমরা সমর্থন করিনা : সিরাজদিখানে জামায়াতের আমীর

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮ বার পঠিত
দেশে যা হচ্ছে তা কোন ভাবেই আমরা সমর্থন করিনা : সিরাজদিখানে জামায়াতের আমীর

মুন্সিগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের নিউ ঢাকা সিটি ইন রিসোর্টে বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এই প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডাঃ শফিকুর রহমান।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মোঃ নুরুল ইসলাম বুলবুল।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণসহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্র শিবিরের সমাবেশে নাটক ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, গত ফ্যাসিষ্ট সরকার ১৫ বছর যাবৎ ছাত্র শিবিরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ জেল জুলুম ও বিভিন্ন রিমান্ডের স্বীকার হয়েছেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকে অনেক জেল জুলুম এবং অত্যাচারের মধ্যে দিয়ে আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে।

তিনি আরও বলেন, ১৫ বছরের আন্দোলনে যে কর্মী যতটুকু বিনিয়োগ করেছেন সে ততোটুকুই লাভবান হবেন। গত ২/৩ দিন যাবৎ দেশে যা হচ্ছে তা কোনোভাবেই আমরা সমর্থন করি না। দেশকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছে একটি মহল।

উক্ত সভার মাধ্যমে সবাইকে চোখ কান খুলে চলা এবং সবাইকে এসব অরাজকতা রুখতে আহ্বান জানান জামায়াতের আমীর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park