1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীর শেওড়াপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণ : সাংবাদিকদের প্রশ্ন এড়ালেন পুলিশ কর্মকর্তা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীর শেওড়াপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণ : সাংবাদিকদের প্রশ্ন এড়ালেন পুলিশ কর্মকর্তা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯ বার পঠিত
রাজধানীর শেওড়াপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণ : সাংবাদিকদের প্রশ্ন এড়ালেন পুলিশ কর্মকর্তা

ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
রাজধানীর শেওড়াপাড়ায় সাইনবোর্ড বিহীন একটি আবাসিক হোটেলে সারারাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী, কাফরুল থানায় মামলাও করেছেন তিনি।

তবে, এ ঘটনাকে কেন্দ্র করে জন্ম নিয়েছে নানা প্রশ্ন, যার সঠিক উত্তর না দিয়ে রহস্যজনক আচরণ করছে পুলিশ। সাংবাদিকদের সব প্রশ্নই এড়িয়ে যান মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন।

ওই নারীর অভিযোগ, ১০-১২ জনের একটি দল তাকে কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারীটি। সঙ্গে ছিলেন তার বান্ধবীও।

এ ঘটনায় মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল।

ভবনের পঞ্চম তলার আবাসিক হোটেলটিতে কঠোর নিরাপত্তা বেস্টনি। ভেতর থেকে বন্ধ দরজা। বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হতে হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

ভবনটির চারতলায় রয়েছে একটি জিম। যেখানে পাওয়া যায় জিমের মালিক মোহাম্মদ শাহজাহানকে।

তিনিও জানালেন, হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ।

শাহজাহানের কথায় মেলে আরেক চাঞ্চল্যকর তথ্য। অভিযানের আগের রাতেও হোটেলে এসেছিলো পুলিশ।

তার দাবি, হোটেলের অনৈতিক কর্মকান্ডের বিষয়ে অবগত পুলিশও।

এসব বিষয়ে প্রশ্ন করলেও মুখ খুলতে নারাজ ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন। এদিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়েও কিছু বলতে চান না পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park