1. admin@weeklyprekkhapot.com : admin :
ফেনীতে ভারতীয় হুইস্কিসহ মাদক কারবারি গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ফেনীতে ভারতীয় হুইস্কিসহ মাদক কারবারি গ্রেফতার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬ বার পঠিত
ফেনীতে ভারতীয় হুইস্কিসহ মাদক কারবারি গ্রেফতার

ফেনী, ২ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর একটি রেইডিং টিম রোববার (২ ফেব্রুয়ারি) উপপরিদর্শক মোঃ আবু তাহের এর নেতৃত্বে ফেনীর পরশুরামে অভিযান পরিচালনা করে Officer’s Choice নামীয় ভারতীয় হুইস্কিসহ মো: হেলাল হোসেন (৩১) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

আসামি মোঃ হেলাল হোসেন মৃত ফয়েজ আহাম্মদ এর ছেলে। সাং- বাউরখুমা, তালুক, ১নং ওয়ার্ড, পরশুরাম পৌরসভা, থানা- পরশুরাম, জেলা- ফেনী
ঘটনাস্থল: পরশুরাম থানাধীন বাউরখুমা, তালুক গ্রামস্থ আসামি মোঃ হেলাল হোসেন এর পশ্চিমমুখী টিনের ছাউনিযুক্ত দুই কক্ষ বিশিষ্ট বসতঘর, জেলা-ফেনী।

গ্রেফতারের সময় একটি সিনথেটিক ব্যাগের ভিতর ভারতে তৈরি officer’s choicce নামীয় ৬২টি পলি প্যাকেটে, প্রতি প্যাকেটে ১৮০ এমএল করে মোট ১১.১৬০ (এগারো লিটার একশত ষাট মিলি) লিটার বিলাতী মদ জব্দ করা হয়।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর উপপরিদর্শক মোঃ আবু তাহের বাদী হয়ে পরশুরাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরশুরাম মডেল থানার মামলা নং-০২, তারিখ- ০২/০২/২০২৫ ইং।

উল্লেখ্য, মোঃ হেলাল হোসেন (৩১) এর বিরুদ্ধে ইতোপূর্বে ০৮টি মাদক মামলা রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park