রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ৮ হাজার দুস্থ ও অসহায় শীতার্তের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে পাওয়া ৮০০ কম্বল এবং জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের নিজস্ব তহবিল থেকে ৭ হাজার ২০০ পিস (মোট ৮ হাজার পিস) কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি, ২০২৪ ইং) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে পৌর মেয়রের উদ্যোগে আয়োজিত শীতার্তের কম্বল ও চাদর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
প্রধান অতিথি ও পৌর মেয়র দুস্থ ও অসহায় শীতার্তদের হাতে এসব কম্বল ও চাদর বিতরণ করেন।