1. admin@weeklyprekkhapot.com : admin :
তারুণ্যের উৎসব; রাজশাহীতে আরচ্যারী র‌্যালি অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

তারুণ্যের উৎসব; রাজশাহীতে আরচ্যারী র‌্যালি অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৯ বার পঠিত
তারুণ্যের উৎসব; রাজশাহীতে আরচ্যারী র‌্যালি অনুষ্ঠিত

রাজশাহী, ৩১ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকাসহ দেশের ৯টি ভেন্যুর মধ্যে আজ রাজশাহী জেলায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আদিবাসী মেয়ে ও ব্যান্ড বাদক দলের বর্ণিল সাজে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও পিঠা উৎসব, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আরচ্যারী প্রতিযোগিতা ও স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগী ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির উপ-পরিচালক জনাব বেনজামিন টুডু, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মো. আজিজুর রহমান বাচ্চু, মো. ফারুক ঢালী, সোহেল আকরাম, ফেডারেশনের সাধারণ পরিষদের সদস্য মো. সাইফুদ্দিন বাচ্চু, জাতীয় আরচ্যারী দলের প্রধান প্রশিক্ষক জার্মানির মার্টিন ফ্রেডরিক।

রাজশাহী জেলায় সিনিয়র ক্যাটাগিরতে পুরুষ ও মহিলা এবং জুনিয়র ক্যাটাগরিতে মহিলা বিভাগে দিনব্যাপি আরচ্যারী টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২০ জন আরচ্যারের মধ্যে সিনিয়র পুরুষ সেকশনে একক ইভেন্টে তুষার গোল্ড, নাঈম সিলভার ও সিয়াম ব্রোঞ্জ মেডেল লাভ করেন।

মহিলা বিভাগে ইবসার আরাফাত গোল্ড, মীম সিলভার ও রাত্রি ব্রোঞ্জ এবং জুনিয়র ক্যাটাগরিতে মহিলা বিভাগে অত্তিন গোল্ড, ইতি সিলভার ও আলো আক্তার ব্রোঞ্জ মেডেল লাভ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park