1. admin@weeklyprekkhapot.com : admin :
'মালখানগর হাই স্কুল'র বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

‘মালখানগর হাই স্কুল’র বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২৭ বার পঠিত
'মালখানগর হাই স্কুল'র বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ, ২৭ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
মুন্সিগঞ্জের সিরাজদিখানের ঐতিহ্যবাহী মালখানগর হাই স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এই ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয়।

সোমবার (২৭ জানুয়ারি) স্কুলের প্রধান শিক্ষক মন্জরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রবীন্দ্র ভাওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শাহীনা আক্তার সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে পড়ালেখায় মনোযোগী হতে হবে। পাশাপাশি খেলাধুলা এবং শরীর চর্চার দিকে বিশেষ নজর নিবে।

ক্রিড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আজিজুল ইসলাম খান, মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারু জামান টিটু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মালখানগর ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন মোল্লা, সিরাজদিখান থানা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, আরো উপস্থিত ছিলেন আইয়ুম মোল্লা,সজল, বাবুল আহমেদ, ভুট্রো, মনির হোসেন, বিপ্লব মাদবর, সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দ।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park