1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখান উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মতবিনিময় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখান উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মতবিনিময়

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮ বার পঠিত
সিরাজদিখান উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মতবিনিময়

মুন্সিগঞ্জ, ২৫ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-১ তথা সিরাজদিখান শ্রীনগর আসনের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত উপজেলা বিএনপি’র সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে অবস্থিত শেখ মোঃ আব্দুল্লাহর নিজ বাড়িতে আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় এসময় রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, ফসলি জমির মাটি কাটা বন্ধ, বিএনপির অভ্যন্তরিন বিভাজন, নেতাকর্মীদের অন্যায় অপকর্ম বন্ধসহ দলীয় প্রভাব মুক্ত নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ তৈরি সংক্রান্ত উপস্থিত সাংবাদিকদের মতামত গ্রহণ ও বিষয় সমূহ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন মত বিনিময় সভার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সদস্য অহিদুল বেপারী মঞ্জুসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park