মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি, ২০২৪ ইং) বেলা সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীগন এতে অংশ গ্রহণ করেন। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তদের নারকীয় তান্ডবে জড়িতদের শাস্তির দাবীতে এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
সারাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ কর্ম পরিবেশের দাবীতে ইউএইচএফপিও ফোরাম কেন্দ্রীয় কমিটির আহবানে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা’র নেতৃত্বে বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন- ডা. একেএম তাইফুল ইসলাম, ডা. মারুফ রাইয়ান, ডা. আফরোজা আক্তার, ডা. সৈয়দ জামিলা হোসেন হলি, ডা. সাবরিনা সুলতানা সহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীগণ।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ সেবাদানকারীদের উপর হামলা, দুর্বৃত্তদের নারকীয় তান্ডবে সরকারী গাড়িতে অগ্নিসংযোগ, এ্যাম্বুলেন্স ও জরুরী বিভাগসহ অন্যান্য সরকারী স্থাপনা ভাঙচুর করা হয়।