খুলনা, ২০ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
খুলনা নগরীর স্যার ইকবাল রোডের ‘হোটেল আরাফাত ইন্টান্যাশনাল’ হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ৫ নারীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করেন। আদালতের বিচারক অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
আসামিরা হলেন খুলনা জেলার দিঘলিয়া থানার ফরমাইশখানা দেবনগর গ্রামের নুর মোহাম্মদের মেয়ে ফারজানা বেগম (৩৫), সোনাডাঙ্গা ২নং আবাসিকের ১০নং রোডের বাসিন্দা শেখ আব্দুল মোতালেব এর মেয়ে সোনিয়া আক্তার (৩২), বটিয়াঘাটা কল্যানশ্রী, সুরখালী গ্রামের আতিয়ার রহমানের মেয়ে রহিমা খাতুন (২২), সোনাডাঙ্গা তেঁতুলতলার মোড়ের তরিকুল মোল্যার মেয়ে ফাতেমা খাতুন (২১) ও নিরালা আবাসিক এলাকার রোড নং-১৪ এর নুর ইসলাম শেখের মেয়ে রিয়া খাতুন (১৯)।
মামলার বিবরণে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্যার ইকবাল রোডের ‘হোটেল আরাফাত ইন্টান্যাশনাল’ হোটেলে অভিযান পরিচালনা করেন সদর থানার এসআই মো. মাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। এসময় আবাসিক হোটেল পরিচালনার আড়ালে বিভিন্ন স্থান থেকে এনে হোটেলের মালিক এবং ম্যানেজারগণ পতিতালয় পরিচালনা করার সময় ৫ নারীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে হোটেলের মালিক ও ম্যানেজার পালিয়ে যায়। এ ঘটনায় এসআই মো. মাহিদুল ইসলাম বাদী হয়ে খুলনা সদর থানায় ৫জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩/৪ জননের বিরুদ্ধে ২০১২ সালের মানবপাঁচার প্রতিরোধ ও দমন আইন এর ১২/১৩ ধারায় মামলা দায়ের করেন যার নং-২৪।
এছাড়াও নগরীর (১) হোটেল সবুজ বাংলা আবাসিক, (২) হোটেল খুলনা গার্ডেন ইন (আবাসিক), (৩) হোটেল জে এইচ ইন্টারন্যাশনাল, (৪) হোটেল মৌসুমি আবাসিক, (৫) হোটেল সুন্দরবন আবাসিক, (৬) হোটেল মালেক ইন্টারন্যাশনাল (আবাসিক), (৭) হোটেল সুগন্ধা, (৮) হোটেল আজমল ইন্টারন্যাশনাল (আবাসিক), (৯) হোটেল আর্কেডিয়া আবাসিক, (১০) গোল্ডেন অ্যাপেল হোটেল (আবাসিক), (১১) হোটেল স্বপ্নপুরী আবাসিক, (১২) নিউ হোটেল বৈশাখী, (১৩) হোটেল জে কে ইন সহ প্রায় অর্ধশতাধিক হোটেলে মাদক ও দেহ ব্যবসার অভিযোগ রয়েছে।
হোটেলগুলো নিয়ে ধারাবাহিকভাবে ‘দৈনিক রাষ্ট্রীয় সংবাদ’ পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হবে। পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন…
ধারাবাহিক প্রতিবেদন-১