1. admin@weeklyprekkhapot.com : admin :
অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মহড়ার আয়োজন : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মহড়ার আয়োজন : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২৭ বার পঠিত
অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মহড়ার আয়োজন : স্বরাষ্ট্র উপদেষ্টা

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫ (দৈরাস):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার ফাইটিং অনুশীলন/মহড়ার আয়োজন করা হয়েছে। কিছুদিন আগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ধরনের দুর্ঘটনা যাতে সচিবালয়-সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আর না ঘটে সেজন্য এটি আয়োজন করা হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ মহড়া শুরু করেছি। পর্যায়ক্রমে সচিবালয়ের অন্যান্য ভবনেও ফায়ার ফাইটিং মহড়ার আয়োজন করা হবে। আমরা চাই পুরো দেশবাসী অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতন হোক।

উপদেষ্টা সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের ৮ নম্বর ভবনে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত ফায়ার ফাইটিং মহড়ায় অংশগ্রহণ ও পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিনগুইশার একটি সাধারণ ইক্যুইপমেন্ট। এটা সবার বাড়িতে রাখা উচিত। তিনি বলেন, খোদা না করুক কোথাও যদি অগ্নি দুর্ঘটনা ঘটে, অগ্নি নির্বাপক যন্ত্র থাকলে আপনি নিজেই সে আগুন নেভাতে পারেন। অনেক সময় ফায়ার ব্রিগেড আসার আগেই আগুন অনেক ছড়িয়ে পড়ে। সেজন্য সবার বাসায় অগ্নি নির্বাপক যন্ত্র রাখা উচিত। আর এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আগে থেকে অনুশীলন করে রাখা দরকার।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park