1. admin@weeklyprekkhapot.com : admin :
১১ মামলার আসামি, চিহ্নিত ছিনতাইকারী আলভীসহ তিন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

১১ মামলার আসামি, চিহ্নিত ছিনতাইকারী আলভীসহ তিন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
রাজধানীর বংশাল এলাকা থেকে ছিনতাই ও মাদকের ১১টি মামলার আসামি আরিয়ান আহম্মেদ আলভী (২০) সহ তিন পেশাদার ছিনতাইকারীকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। অন্য দুই গ্রেফতারকৃত হলো আবু তাওহীদ সাফির (২১) ও নূরুল হক উদয় (২৪)।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ০৩:১০ ঘটিকায় বংশালের মাহুৎটুলী মোড়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, বংশাল পুলিশ ফাঁড়ির একটি টহল টিম ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় দুষ্কৃতকারী মাহুৎটুলী মোড়ে পাঁকা রাস্তার উপর ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আলভী ও সাফির সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা বংশাল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো। গ্রেফতারকৃত আলভীর বিরুদ্ধে রাজধানীর বংশাল ও কোতয়ালী থানায় ছিনতাই ও মাদকের ১১টি মামলা রয়েছে এবং তার সহযোগী আবু তাওহীদ সাফির বিরুদ্ধে বংশাল থানায় ছিনতাই ও মাদকের তিনটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park