মুন্সিগঞ্জ, ১৭ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি’র চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রশুনীয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর তিন দোকান নামক স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রগুনীয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ লাভলু হোসেন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মাসুমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি এস এম জসিমউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাজী মোঃ মিজানুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা সেন্টু, মোঃ তাজুল ইসলাম বেপারী, মোঃ ইলিয়াস হোসেন রিয়াদ, যুগ্ন আহবায় সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য এ আর মানিক।
এছাড়া অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, রশুনিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ মজিবর রহমান মাঝি, মোঃ আল আমিন শেখ, রশুনিয়া ইউনিয়ন স্বেচ্ছা সেবকদলের সহ-সভাপতি মোঃ মন্টু হাওলাদার, রশুনীয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মজিবুর সরদার ও বিএনপি নেতা মোকলেস বেপারী প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাতের পর তবারক বিতরণ করা হয়।