1. admin@weeklyprekkhapot.com : admin :
দিনাজপুরে প্রচন্ড শীতে খোলা আকাশের নিচে চলছে পাঠদান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দিনাজপুরে প্রচন্ড শীতে খোলা আকাশের নিচে চলছে পাঠদান

দিনাজপুর সংবাদদাতা:
  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ১৭০ বার পঠিত
দিনাজপুরে প্রচন্ড শীতে খোলা আকাশের নিচে চলছে পাঠদান

দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুর শহরের শেখপুরা নিমনগর বালুবাড়ী এলাকায় প্রতিষ্ঠিত হযরত ফাতেমা (রা:) প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা প্রচন্ড শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে পড়ালেখা করতে দেখা গিয়েছে।
জানা যায়, গত ২৮ বছর ধরে বালুবাড়ী বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) কর্তৃক পরিচালিত হযরত মা ফাতেমা (রা:) প্রাথমিক বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিনামূল্যে বেবী ক্লাস হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত কোমলমতি শিশু শিক্ষার্থীরা ফ্রি পোশাক, বই-খাতা, শিক্ষা উপকরণ এবং প্রতিবছর সরকারিভাবে উপজেলা হতে নতুন বই পেয়ে পাঠদান চলছে।
এমবিএসকে কর্তৃপক্ষ জানায়, ১৯৯৬ সালে ৩৩ শতক জমি দান করেন বিশিষ্ট দানবীর মরহুম গোলাম মোস্তফা। তার দুই পুত্র গয়শে শাহারিয়ার ও সারওয়ার হোসেন উক্ত জমির ওয়ারিশ হিসেবে মামলা দায়ের করেন। গত ১৯ শে জানুয়ারী শুক্রবার স্কুল কর্তৃপক্ষকে কোনো প্রকার নোটিশ না দিয়ে মহামান্য কোর্টের রায় নিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় হযরত মা ফাতেমা (রা:) প্রাথমিক বিদ্যালয়টিতে লাল পতাকা লাগিয়ে তারা দখল করে নেয় এবং বিদ্যালয়টি ভেঙ্গে ফেলে।
যার ফলে রবিবার (২১ জানুয়ারি, ২০২৪ ইং) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উক্ত বিদ্যালয় চত্বরে কোমলমতি শিক্ষার্থীরা প্রচন্ড শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে বসে পড়ালেখা করছে।
শিশু শিক্ষার্থীদের অভিভাবক কমলা খাতুন, রুপা বেগম, সাইমা আক্তার, রুপালী, সাথী আক্তার, শাপলা বেগম জানায়- আমরা গরিব হতদরিদ্র বিনামূল্যে আমাদের সন্তানদের এখানে পড়ালেখা করানোর সুযোগ পাচ্ছি। অমানবিকভাবে আমাদের সন্তানদেরকে আজ বাহিরে বের করে দেওয়া হয়েছে। আমরা এর সঠিক প্রতিকার চাই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park