1. admin@weeklyprekkhapot.com : admin :
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আহত ও নিহতদের পরিবারের ৯ দফা দাবিতে মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আহত ও নিহতদের পরিবারের ৯ দফা দাবিতে মানববন্ধন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২৭ বার পঠিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আহত ও নিহতদের পরিবারের ৯ দফা দাবিতে মানববন্ধন

ঢাকা, ১২ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টায় মানববন্ধন করেছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখসারির আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।

এসময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখসারির আহত ও নিহতদের পরিবারের সদস্যরা ৯ দফা দাবি তুলে ধরেন।

দাবিসমূহ:
১. আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ: আগামী ১৯ জানুয়ারি ২০২৫ এর মধ্যে তালিকা প্রকাশ এবং তাদের পরিচয়পত্র (স্মার্ট কার্ড) প্রদান করতে হবে।
২. আহতদের চিকিৎসা: আহতদের জন্য দেশে বা বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা এবং আজীবন বিনামূল্যে সরকারি চিকিৎসা প্রদান নিশ্চিত করতে হবে।
৩. মাসিক সম্মানী ভাতা: আহত ব্যক্তি ও নিহত পরিবারের জন্য সরকার কর্তৃক মাসিক সম্মানী ভাতা চালু করতে হবে।
৪. পুনর্বাসন: আহত ও নিহতদের পরিবারকে দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
৫. রাজনৈতিক হয়রানি বন্ধ: আহত ও নিহত ব্যক্তিদের পরিবার যেন রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আইন পাস করতে হবে।
৬. সহায়তা প্রদান: শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে দ্রুত সহায়তা প্রদান করতে হবে।
৭. অপরাধীদের বিচার: গণঅভ্যুত্থানে জড়িত অপরাধীদের দ্রুত বিচার কার্যকর করতে হবে।
৮. পৃথক মন্ত্রণালয় গঠন: গণঅভ্যুত্থানের জন্য একটি পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।
৯. দাবির বাস্তবায়ন: সকল দাবি সরকারি উদ্যোগে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণ করবেন, শহীদুল আলম, আললোকচিত্র শিল্পী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী।

সংহতি প্রকাশ করেন- ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), নাসির উদ্দিন আহমেদ (সহযোগী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ড. আরমানা সাবিহা হক (সহকারী অধ্যাপক, বুয়েট), নুরুল হক নুর (সভাপতি, গণ অধিকার পরিষদ), আবুল হাসান রুবেল (নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন), নাজমুল হাসান (আহত শিক্ষার্থী ও কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন)।

উক্ত মানববন্ধনে বক্তারা আহত ও নিহত পরিবারের জন্য যথাযথ ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবি তুলে ধরেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park