1. admin@weeklyprekkhapot.com : admin :
তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২৮ বার পঠিত
তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ১২ জানুয়ারি ২০২৫ (দৈরাস):

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন ও কৌশল বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

উদ্বোধনী বক্তৃতায় তথ্য সচিব বলেন, আমাদের জীবনের সার্বিক বিষয় আইনি ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এজন্য প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে ধারণা রাখা উচিত। আইনের সংজ্ঞায়ন প্রসঙ্গে সচিব বলেন, আইন হচ্ছে নিয়ম-আচার থেকে উদ্ভূত বিধিবদ্ধ কাঠামোগত একটি ব্যবস্থা।

দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের গুরুত্ব উল্লেখ করে সচিব বলেন, দাপ্তরিক নথি উপস্থাপন ও নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আচার, নীতি, বিধি ও আইন অনুসরণের কোনো বিকল্প নেই। তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।

সরকারি কর্মচারীদের আইন-সংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সচিব বলেন, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয়, সার্টিফিকেট মামলা প্রভৃতি বিষয়ে সরকারি কর্মচারীদের পরিষ্কার ধারণা থাকা উচিত। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান মামলা পরিচালনা ও নথি নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সচিব প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. মাসুদ পারভেজ-সহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park