1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানের মালখানগরে স্মার্ট কার্ড বিতরণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানের মালখানগরে স্মার্ট কার্ড বিতরণ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২৮ বার পঠিত
সিরাজদিখানের মালখানগরে স্মার্ট কার্ড বিতরণ

মুন্সিগঞ্জ, ১২ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
মুন্সিগঞ্জ সিরাজদিখানের মালখানগর ইউনিয়নে শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯ টায় শুরু হয়ে রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৪ টায় শেষ হয়।

এসময় স্মার্ট কার্ড বিতরণ মালখানগর ইউনিয়ন পরিষদের সচিব আমিনুর রহমান সার্বক্ষণিক তদারকি করেন যাতে করে কোন রকম বিশৃঙ্খলা তৈরি না হয়। স্মার্ট কার্ড বিতরণকে কেন্দ্র করে পাশাপাশি ইউনিয়ন পরিষদের মেম্বারগণ যার যার ওয়ার্ড বাসীদের সহযোগিতা করে তাদের মধ্যে ৩ নং ওয়ার্ড মেম্বার সায়েম শিকদার, ৪ নং ওয়ার্ড মেম্বার কুরবান আলী মৃধা, ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সিরাজদিগান উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক যুগ্মসাধারণ সম্পাদক হারুন অর রশিদ মোল্লা।

সকাল ৯ টা থেকে মহিলাদের স্মার্ট কার্ড বিতরণ শুরু হয় চলে বারোটা পর্যন্ত। দুপুর ১২ টার পরে পুরুষদের স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায়।

স্মার্ট কার্ড প্রত্যাশীদের ক্যাম্প আইডি এবং বক্স আইডি দিয়ে সহযোগিতা করেন মালখানগর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতা কর্মীরা।

সুশৃংখলভাবে স্মার্ট কার্ড হাতে পেয়ে খুশি অত্র ইউনিয়ন বাসিন্দারা।

তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ যেকোনো নির্বাচনে আমরা যাতে সুশৃংখলভাবে নির্বাচন গুলোতে অংশগ্রহণ করে ভোট দিতে পারি সেই আশাই করছি বর্তমান সরকারের প্রতি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park