1. admin@weeklyprekkhapot.com : admin :
ডিএনসি'র অভিযানে ৬০লক্ষ টাকা মূল্যের আইসসহ আটক-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডিএনসি’র অভিযানে ৬০লক্ষ টাকা মূল্যের আইসসহ আটক-১

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২৭ বার পঠিত
ডিএনসি'র অভিযানে ৬০লক্ষ টাকা মূল্যের আইসসহ আটক-১

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫ (দৈরাস):

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য ঢাকা মহানগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর জোরালো কার্যক্রম অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে লালবাগ সার্কেলের পরিদর্শক মোঃ মাহবুবুল আলম ভূইয়া এর নেতৃত্বে গঠিত টিম কর্তৃক গত বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় প্রায় ৬০ (ষাট) লক্ষ টাকা মূল্যের ৬০০ (ছয়শত) গ্রাম আইসসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আসামী মো: মনিরুল ইসলাম (৩৬), পিতা: তোফাজ্জল হোসেন, মাতা: হালিমা বেগম, স্থায়ী সাং-রামকেশব, থানা: বোরহানউদ্দিন, জেলা: ভোলা
বর্তমান ঠিকানা: বাওয়ানীবাদ জুট মিলস মসজিদ এর ইমাম, ডেমরা স্টাফ কোয়ার্টার, ঢাকা।

ডিএনসি’র তথ্য অনুযায়ী, আইসের এর একটি চালান টেকনাফ, কক্সবাজার এলাকা হতে ঢাকায় প্রবেশ করবে এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লালবাগ সার্কেলের পরিদর্শক জনাব এর নেতৃত্বে একটি টিম গঠন করে গুলিস্থানের মল্লিক ম্যানশনস্থ নিউ রাজধানী হোটেল এন্ড রেস্টুরেস্ট এর সামনে অভিযান পরিচালনা করে আইসসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আইসের চালানসমূহ সংগ্রহ করে ঢাকা ও এর পাশ্বর্বর্তী জেলাসমূহে সরবরাহ করার পরিকল্পনা করছিল বলে স্ীকার করেন।

জিজ্ঞাসাবাদে তিনি আরো জানায় ইতোপূর্বে একাধিক ইয়াবা ও আইসের চালান সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করতো।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) মোতাবেক সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park