1. admin@weeklyprekkhapot.com : admin :
হাইতিতে পৌঁছেছে গুয়েতেমালার ৭৫ জনের বেশি সৈন্য - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

হাইতিতে পৌঁছেছে গুয়েতেমালার ৭৫ জনের বেশি সৈন্য

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮ বার পঠিত
হাইতিতে পৌঁছেছে গুয়েতেমালার ৭৫ জনের বেশি সৈন্য

ঢাকা, ৫ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
পঁচাত্তর জনের বেশি গুয়েতেমালার সেনা শনিবার হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে পৌঁছেছে। সৈন্যরা দেশটির পুলিশকে সহিংসতা নিরসনে সাহায্য করছে।

বার্তা সংস্থা এএফপি পোর্ট অ প্রিন্স থেকে জানায়, সৈন্যদের প্রথম দলটি পৌঁছানোর একদিন পর সর্বশেষ দলটি রাজধানীতে পৌঁছল। এই নিয়ে হাইতিতে গুয়েতেমালার সৈন্য সংখ্যা দাড়াল ১৫০ জনে।

ল্যাটিন আমেরিকান সেনারা সেখানে কেনিয়ার নেতৃত্বে জাতিসংঘের বহুজাতিক বাহিনীতে যোগ দিয়েছে। গত জুনে হাইতিতে বহুজাতিক বাহিনীর মোতায়েন শুরু হয়। এ পর্যন্ত বাহিনীতে ৪শ কর্মকর্তা যোগ দিয়েছে, এদের অধিকাংশই কেনিয়ান। এছাড়া জ্যামাইকা, বেলিজ ও এল সালভাদোরের কর্মকর্তাও আছে।

এই বহুজাতিক বাহিনী হাইতির সুসজ্জিত অস্ত্রে শক্তিশালী অপরাধ চক্রগুলোকে দমন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ অস্ত্রধারী অপরাধচক্রের সদস্যদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

জাতিসংঘ অনুমান করছে, সংঘবদ্ধ অপরাধ চক্রগুলো রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে। বহুজাতিক বাহিনী মোতায়েনের পরও থেকে সঙ্কট-বিধ্বস্ত ক্যারিবিয়ান দেশটিতে অপরাধ চক্রদের সহিংসতা কমেনি।

এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর একাধিক এলাকায় সশস্ত্র গ্রুপের হামলা বাড়ছে।

২৪ শে ডিসেম্বর পোর্ট-অ-প্রিন্সের একটি হাসপাতাল পুনরায় চালু করার সময় একটি অপরাধ চক্রের সদস্যদের হামলায় দুই সাংবাদিক ও একজন পুলিশ সদস্য নিহত হন।

জাতিসংঘের মতে, ডিসেম্বরের শুরুতে একটি অপরাধী চক্রের নেতার নির্দেশে ২০০ জনেরও বেশি ভুডু অনুশীলনকারী নিহত হয়।

এক মাস আগে, বন্দুকযুদ্ধের কারণে রাজধানীর বিমানবন্দরটি বাণিজ্যিক যানবাহনের জন্য বন্ধ হয়ে যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park