1. admin@weeklyprekkhapot.com : admin :
টেস্টে সর্বকালের সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড গড়লো এমসিজি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

টেস্টে সর্বকালের সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড গড়লো এমসিজি

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত
টেস্টে সর্বকালের সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড গড়লো এমসিজি

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৪ (দৈরাস স্পোর্টস ডেস্ক):
অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার চতুর্থ টেস্টের পঞ্চম দিন পর্যন্ত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) গেট দিয়ে ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ হাজারেরও বেশী দর্শক স্টেডিয়ামে প্রবেশ করেছে, যা কোন টেস্ট ম্যাচে দর্শক উপস্থিতির সর্বোচ্চ রেকর্ড। এর আগে ১৯৩৭ সালে এই সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার ৫৩৪, যা এতদিন পর্যন্ত রেকর্ড হয়ে ছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবার সকালে নিশ্চিত করেছে পঞ্চম দিনের প্রথম সেশনেই ৫১ হাজার ২৭২ জন দর্শক মাঠে প্রবেশ করার মাধ্যমে রেকর্ড ভঙ্গ হয়েছে। দুপুরের পর ঐ সংখ্যা গিয়ে দাঁড়ায় ৭৪ হাজার ৩৬২ জনে।

এই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৩৭ সালের জানুয়ারিতে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নেতৃত্বে গঠিত অস্ট্রেলিয়া দলের ম্যাচ দেখতে যে সংখ্যক দর্শক উপস্থিতি হয়েছিল ২০২৪ বক্সিং ডে টেস্টে তা ছাড়িয়ে গেল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টটি অবশ্য ছিল ৬ দিনের।

পাঁচদিনে এমসিজের দর্শক সংখ্যা ছিল অনেকটা এমন : ৮৭,২৪২, ৮৫,১৪৭, ৮৩,০৭৩, ৪৩,৮৬৭ ও ৭৪,৩৬২। শেষ দিন দর্শকদের সামলাতে রীতিমত হিমশিম খেতে হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের। এমনকি পার্কিংয়ে নিয়োজিত নিরাপত্তা কর্মীদেরও অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হয়েছে।

এর আগে ২০২২ সালে টি২০ বিশ্বকাপে এমসিজিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দেখতে ৯০,২৯৩ জন দর্শক উপস্থিত হয়েছিলেন যা এখনো পর্যন্ত এই মাঠে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়ে আছে। এই বিশ্বকাপেই এই মাঠে ভারত বনাম জিম্বাবুয়ের ম্যাচ দেখেছিল ৮২ হাজার ৫০৭ জন দর্শক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park