1. admin@weeklyprekkhapot.com : admin :
চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন'র মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন’র মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ বার পঠিত
চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন'র মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

রংপুর, ২৯ ডিসেম্বর, ২০২৪ (দৈরাস):
রংপুরের প্রথম একুশে পদকপ্রাপ্ত, গণমাধ্যম ব্যক্তিত্ব, ‘চারণ সাংবাদিক’ মোনাজাতউদ্দিনের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে রোববার (২৯ ডিসেম্বর) সকালে রংপুর মহানগর এবং তার জন্মস্থান গঙ্গাচড়ায় স্মরণসভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে রংপুর সাংবাদিক ইউনিয়ন, সিটি প্রেস ক্লাব ও প্রেস ক্লাব রংপুরে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান।

ছাত্র থাকাকালীন বগুড়ার সাপ্তাহিক বুলেটিন পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় আসেন তিনি। ভালো গীতিকার হিসেবেও তার ছিল বেশ সুনাম। তার রচিত একমাত্র নাটক ‘রাজা কাহিনি’। মৃত্যুর আগে ও পরে মোনাজাতউদ্দিনের লেখা বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশ পায়।

এর মধ্যে রয়েছে- সংবাদের নেপথ্য, পথ থেকে পথে, নিজস্ব রিপোর্ট, কাগজে মানুষেরা, নরনারী, শাহ আলম ও মজিবের কাহিনি, পায়রাবন্দের শেকড় সংবাদ, ছোট ছোট গল্প, কানসোনার মুখ, লক্ষ্মীটারী, চিলমারীর এক যুগ ইত্যাদি।

সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত বিভিন্ন কর্মসুচির মধ্যে ছিল কবর জিয়ারত, বিশেষ দোয়া মাহফিল ও এতিম শিশুদের জন্য খাবার বিতরণ।

এছাড়া রংপুর সাংবাদিক ইউনিয়ন ও সিটি প্রেস ক্লাব রংপুরের উদ্যোগে বাদ আছর ক্লাব কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রংপুর প্রেস ক্লাবের উদ্যোগে স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজনসহ গঙ্গাচড়ায় সাংবাদিক আব্দুল মজিদ-মোনাজাতউদ্দিন স্মৃতি সংসদ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park