1. admin@weeklyprekkhapot.com : admin :
ঢাকায় পরিবেশ বিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ আগামীকাল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

ঢাকায় পরিবেশ বিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ আগামীকাল

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪ বার পঠিত
ঢাকায় পরিবেশ বিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ আগামীকাল

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
পরিবেশ সংরক্ষণে উদ্ভাবন এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিবেশ বিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ আগামীকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলানায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত এই সমাবেশে সারাদেশের ৭০টির বেশি পরিবেশ সংগঠনের প্রায় ৩৫০ জন অতিথি, গবেষক, পরিবেশ বিজ্ঞানী, পরিবেশকর্মী ও অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন।

মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি জানান, ‘দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন ও প্যানেল আলোচনা (ইয়্যুথ প্যানেল: টেকসই ভবিষ্যতের জন্য সবুজ প্রজন্মকে ক্ষমতায়ন, জাস্ট এনার্জি প্যানেল ু বাংলাদেশে ন্যায্য শক্তি স্থানান্তরে উদ্ভাবনী সমাধান, পরিবেশ ও সাসটেইনেবল প্যানেল- পরিবেশ ও ইনোভেশনে সিএসআর কিভাবে ভূমিকা রাখতে পারে, বিশেষজ্ঞদের প্যানেল ু পরিবেশগত উদ্ভাবনী ধারণাগুলিকে কর্মে পরিণত করা) অনুষ্ঠিত হবে।

পাশাপাশি পরিবেশ বিষয়ক ব্যতিক্রমী ফ্যাশন শো, পরিবেশ সংক্রান্ত গবেষণাধর্মী জার্নাল ‘প্রকৃতি’ এর উদ্বোধন, কুইজ প্রতিযোগিতা এবং পরিবেশ ও ক্লাইমেট সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি, দল ও সংস্থাগুলোকে সম্মাননা জানিয়ে পুরস্কৃত করসহ নানা আয়োজন থাকবে।’

উল্লেখ্য, ক্যাচ বাংলাদেশ এর উপস্থাপনায় এবং মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের সহযোগিতা করছে সানফাই ফার্নিচার।

স্ট্রাটেজিক পার্টনার হিসাবে থাকছে সেন্টার ফর অ্যাটমসফেরিক স্টাডিজ, অ্যাকশন ফর বেটার ক্লাইমেট, স্বপ্ন ৭১ প্রকাশন। সহ-আয়োজক হিসাবে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি, হেল্প দ্য ফিউচার, বিডিএনভায়রনমেন্ট ডটকম, ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট।

নলেজ পার্টনার হিসাবে আছে দ্য আর্থ, বাংলাদেশ ইয়ুথ সোসাইটি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park