1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতীয় প্রবৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান বাণিজ্য উপদেষ্টার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

জাতীয় প্রবৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৭ বার পঠিত
জাতীয় প্রবৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
জুলাই গণ-অভ্যুত্থানের দুই সহস্রাধিক শহিদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় প্রবৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

তিনি বলেন, ‘অতীতে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। দেশের সম্পদ গুটিকয়েক লোকের হাতে কেন্দ্রীভূত হয়েছে। ব্যাপক দুর্নীতির মাধ্যমে সমস্ত অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, যা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে।’

উপদেষ্টা বুধবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের এক হোটেলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএমএবি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি অন্তর্র্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। এ সময় তিনি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এবং বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলি হোসেন আকবর আলী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park