1. admin@weeklyprekkhapot.com : admin :
বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত
বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জনগণের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সরকার সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেন।

গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, সংবাদ প্রচারের পূর্বে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব ও অপপ্রচার প্রতিরোধ করা একটি বড়ো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাব-এডিটরদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সংবাদ সম্পাদনার ক্ষেত্রে সাব-এডিটরদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব প্রদানের জন্য সাব-এডিটরদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় উপদেষ্টা জানান, ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

সভায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ বলেন, সাব-এডিটরদের পদোন্নতির ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এর পাশাপাশি সাব-এডিটরদের দক্ষতা উন্নয়নে যুগোপযোগী প্রশিক্ষণ প্রয়োজন। সাব-এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

মতবিনিময় সভায় সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান-সহ কাউন্সিলের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park