1. admin@weeklyprekkhapot.com : admin :
সাতক্ষীরায় সন্ত্রাসী হামলায় আহত ২ সাংবাদিক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাতক্ষীরায় সন্ত্রাসী হামলায় আহত ২ সাংবাদিক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত
সাতক্ষীরায় সন্ত্রাসী হামলায় আহত ২ সাংবাদিক

সাতক্ষীরা, ১৯ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
সাতক্ষীরার তালায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইসলামকাটি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার রুমে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন- জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আক্তারুল ইসলাম ও স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি মো. আতাউর রহমান। তাদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উদ্যোক্তার রুমে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদে জমিজমা সংক্রান্ত একটি বিরোধ সংক্রান্ত মীমাংসার দিন ধার্য ছিলো। এ মামলায় বাদীপক্ষের ডাকে ওই সাংবাদিকরা উপস্থিত হন। তারা সেখানে উপস্থিত হলে রমজান সরদার দুই সাংবাদিকের ওপর হামলা চালান।

অভিযুক্ত রমজান সরদার(৩৬) ঢ্যামশাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। তিনি নিজেকে যুবদল কর্মী সিহেবে পরিচয় দেন।

আহত সাংবাদিক আক্তারুল ইসলাম বলেন, “ইসলামাকাটি ইউনিয়ন পরিষদে আমার এক আত্মীয়ের জমিজমা নিয়ে বিরোধ মীমাংসার কথা ছিল। আমি ও আতাউর বিরোধ মীমাংসার জন্য পরিষদে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আমার মাথা ফেটে যায়। সাংবাদিক আতাউর রহমানকেও তারা পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আমদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন।”

এ বিষয়ে অভিযুক্ত রমজান বলেন, “সাংবাদিকদের এই শালিসে না থাকার জন্য বলেছিলাম। তারা কথা না শোনায় বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়।”

উক্ত বিষয়ে ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক বলেন, “আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। ঘটনাটা শুনেছি।”

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, “বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park