1. admin@weeklyprekkhapot.com : admin :
শেরপুরে মহান বিজয় দিবস পালিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শেরপুরে মহান বিজয় দিবস পালিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত
শেরপুরে মহান বিজয় দিবস পালিত

শেরপুর, ১৬ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
সারাদেশের ন্যায় শেরপুর জেলাতেও আজ ১৬ই ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের ৫৪ তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৪। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। জেলা পুলিশ, শেরপুর কর্তৃক মহান বিজয় দিবস ২০২৪ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। শেরপুরে ১৬ ডিসেম্বর ভোরে জাতীয় পতাকা উত্তোল ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।

মহান বিজয় দিবসের এই মহেন্দ্রক্ষণে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

পরবর্তীতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও সিআইডি, শেরপুরের পক্ষে পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, পৌর প্রশাসক (উপসচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মাদ জসীম উদ্দীন, সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া,আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম প্রমুখ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্ত, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park