1. admin@weeklyprekkhapot.com : admin :
শেখ হাসিনা নমরুদ-ফেরাউনের দোসর ছিল : দুলু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

শেখ হাসিনা নমরুদ-ফেরাউনের দোসর ছিল : দুলু

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৮ বার পঠিত
শেখ হাসিনা নমরুদ-ফেরাউনের দোসর ছিল : দুলু

নাটোর, ১৩ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে কাফুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনা নমরুদ-ফেরাউনের দোসর ছিল। আমরা তো পবিত্র কোরআনের মাধ্যমে জেনেছি কীভাবে ফেরাউন-নমরুদরা মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতন করেছে। আর গত ১৫ বছর নিজেদের চোখে দেখেছি শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে কতটা জুলুম নির্যাতন-অত্যাচার করেছে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনাকে উৎখাতের পরেই ভারতের জ্বালা শুরু হয়েছে। তারা জোর করে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগকে রাখতে চায়। ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই, এত দরদ থাকলে একটি অঙ্গরাজ্য শেখ হাসিনাকে দিয়ে দেন। সেখানে মুখ্যমন্ত্রী বানিয়ে দেখেন শেখ হাসিনা কীভাবে ভোট চুরি করে। ভোট চুরি করে একসময় দেখবেন ভারতের প্রধানমন্ত্রীর পদ দখল করে নিয়েছে। কেননা শেখ হাসিনা জানে কীভাবে দিনের ভোট রাতে করতে হয়, কীভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়, কীভাবে গুম-খুন করতে হয়।

দুলু বলেন, গত ১৫ বছর বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ছিল। আমাদের আর দাদাগিরি দেখাতে আসবেন না। ৫ আগস্ট বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনাকে উৎখাত করেছে এ দেশের ছাত্র-জনতা। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের স্থান আর হবে না।

তিনি আরো বলেন, খালেদা জিয়া নারী শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, এবার আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের অভিভাবক হবেন মা এবং তাদের নামেই হবে ফ্যামিলি কার্ড। তারেক রহমান এবং বিএনপি নারীদের সবচেয়ে বেশি সম্মানিত করেছেন।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দুলু বলেন, যেই বিএনপি নেতা আওয়ামী লীগের সন্ত্রাসীদের জায়গা দেবে, আত্মীয়ের কথা বলে রাজনীতির সুযোগ করে দেবে, সেই সকল নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ব্যাপারী, কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park