1. admin@weeklyprekkhapot.com : admin :
ঢাকা মহানগর উত্তর বিএনপি'র নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা প্রদান করলেন ড.এম এ কাইয়ুম - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা প্রদান করলেন ড.এম এ কাইয়ুম

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত
ঢাকা মহানগর উত্তর বিএনপি'র নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা প্রদান করলেন ড.এম এ কাইয়ুম

।। বাদল চৌধুরী ।।
ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):

রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা, গুলশান ও বনানী থানার নেতৃবৃন্দকে মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম শুভেচ্ছা প্রদান করেন।

বাডডা থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মো: আব্দুল কাদের বাবু’র সভাপতিত্বে ও বাডডা থানা বিএনপি’র প্রথম যুগ্ম-আহবায়ক এমদাদুল হক এমদাদের সঞ্চালনায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ টায় স্বদেশ বিল্ডিং (তাহের টাওয়ারের লিফ্টের ৭ম তলায়) গুলশান-২ এ উক্ত শুভেচ্ছা প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ কাইয়ুম বলেন, আজ যারা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন তারা প্রত্যেকেই আমাদের নেতা তারেক রহমানের রাজনৈতিক আদর্শের প্রতীক। আপনারা অবশ্যই তার নীতি আদর্শ অনুসরণ করে কার্যক্রম চালিয়ে যাবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করবেন এমন প্রত্যাশা সকলের প্রতি।

তিনি বলেন, অবশ্যই একজন নিবেদিত কর্মীকে তার অবদানের মূল্যায়ন করা হবে।।কোন অপতৎপরতায় তাদের প্রকৃত অবদান থেকে তাদের বঞ্চিত করা যাবে না।

তিনি আরো বলেন, প্রত্যেকের প্রতি অনুরোধ নব্য আওয়ামী লীগের প্রতি সজাগ থাকতে হবে।এমন লোকজনকে যেন কোন ভাবে দলে ভিড়ানো না হয়।

এসময় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক।

আব্দুল কাদের বাবু বাড্ডা থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক তার বক্তব্যে বলেন, আজকে যাদেরকে এখানে পরিচিত করে দেওয়া হয়েছে তাদের নতুন করে পরিচিত করে দেওয়ার মতো কিছু নেই।বিগত সময়ে দলের জন্য তাদের ত্যাগ তিথীক্ষার কথা বলতে গেলে তা শেষ হবেনা। তারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন বলেই আমাদের আন্দোলন সর্বসময় সফল হয়েছে। এমন ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবর রহমান, নবনির্বাচিত কমিটির যুগ্ম সম্পাদক তহিরুল ইসলাম (তুহিন) ও আতাউর রহমান, সদস্য মাহবুবুল আলম শাহিন ও আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর মোল্লা, রামপুরা থানা যুবদলের সোহেল রানা ও মোঃ ফারুক হোসেন ভূঁইয়া।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park