1. admin@weeklyprekkhapot.com : admin :
পরিচ্ছন্নতাকর্মীকে নির্যাতনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পরিচ্ছন্নতাকর্মীকে নির্যাতনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১৫২ বার পঠিত
পরিচ্ছন্নতাকর্মীকে নির্যাতনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর কমলনগরে ‘চল লরেন্স হাই স্কুল’র প্রধান শিক্ষক দোলন মাস্টারের বিরুদ্ধে পরিচ্ছন্নতাকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিচ্ছন্নতাকর্মী মিনহাজ বলেন, গত ৩ বছর যাবত সততার সাথে পরিছন্নতার কাজ করে যাচ্ছি। গত এক বছর যাবত নাইট প্রহরী না থাকার কারণে প্রধান শিক্ষক দোলন মাস্টারের অনুরোধে গত ১ বছর যাবত নাইট প্রহরীর কাজ করে যাচ্ছি। গত (১৪ জানুয়ারি, ২০২৪ ইং) দিবাগত রাতে প্রধান শিক্ষক দোলন মাস্টারকে নাইট প্রহরী কাজ করবো না বললে তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতারি চর-থাপ্পড় মারা শুরু করেন এবং স্কুলের গেট বন্ধ করে ক্লাস রুমে নিয়ে এলোপাতারি মারধর করেন।
পরিচ্ছন্নতাকর্মী আরও বলেন, এর আগেও বেশ কয়েকবার তিনি আমাকে নির্যাতন করেছেন এবং তার পারিবারিক কাজ সহ বিভিন্ন কাজের কথা বললে আমি না শুনলে আমাকে বিভিন্ন ধরনের নির্যাতন করতেন।
এঘটনার পরে খবর নিয়ে জানা যায়, প্রধান শিক্ষকের বদ মেজাজের কারণে এর আগেও ২ বার ছাত্র-ছাত্রী নির্যাতনের মামলায় জেল খেটেছেন।
পরিচ্ছন্নতাকর্মী মিনহাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস’র কাছে একটি লিখিত দরখাস্ত দিয়েছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, আমরা মিনহাজের দরখাস্ত পেয়েছি তদন্ত চলছে সত্যতা প্রমাণ হলে তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park