1. admin@weeklyprekkhapot.com : admin :
'ফাইভ স্টার ক্লাব'র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

‘ফাইভ স্টার ক্লাব’র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭ বার পঠিত
'ফাইভ স্টার ক্লাব'র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

ব্রাহ্মণবাড়িয়া, ৬ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
ব্রাহ্মণবাড়িয়ায় ‘ফাইভ স্টার ক্লাব’র অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা পৌছে দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে পৌর এলাকার সাবেরা সোবাহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ শিবিরে অন্তত ৩০০ জন সেবা নিতে আসেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে ও মো. খালেদ হাসান আজাদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ভূইয়া, বিএনপি নেতা জসিম উদ্দিন রিপন, আলী আজম,ওমর ফারুক, নূরে আলম প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, তৃণমূল ও প্রান্তিক পর্যায়ে মানুষের চক্ষু চিকিৎসা নিশ্চতের ঠিকানা হয়ে উঠেছে এই সংগঠনটি। তারা প্রতি মাসের প্রথম শুক্রবার যেভাবে মানুষের সেবা দিচ্ছে তা সকলের জন্য অনুকরণীয়। তিনি বলেন, বিএনপি জনসেবামূলক কাজে সব সময় পাশে থাকে। সংগঠনটির পক্ষ থেকে চক্ষু চিকিৎসা সেবার জন্য যে হাসপাতাল গড়ে তোলার জন্য দাবি উঠেছে বিএনপি এবং তিনি ব্যক্তিগতভাবে এর সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন।

তিনি আরও বলেন, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যাদের আর্থিক অস্বচ্ছতার কারনে চোখে চিকিৎসা করতে পারছেন না। আর এই কারনে মানুষ নানা কষ্টে জীবনধারণ করতে হচ্ছে।  কিন্তু অনেক বছর ধরে এই সংগঠনের মাধ্যমে এই মানুষেরা বিনামূল্যে ও স্বল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারতেছে। এজন্য এই সংগঠনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানান এবং এই রকম সমাজসেবামূলক কাজে সকল শ্রেণীর মানুষদের এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, চিকিৎসা শিবিরে ২৫০ জন নারী-পুরুষকে অপারেশনের জন্য বাছাই করা হয়। তারা স্বল্প খরচে তাদের অপারেশন সম্পন্ন করবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park