1. admin@weeklyprekkhapot.com : admin :
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
ঢাকা মেট্রােপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৪ ডিসেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সঙ্গে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের অফিস অব লিগ্যাল অ্যাটাশের এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে রবার্ট জে ক্যামেরুন ও পুলিশ লিয়াজোঁ স্পেশালিষ্ট মুহাম্মদ আমিনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাক্ষাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এফবিআই’র মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ করা, সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা ও পেশাগত মানোন্নয়নে একে অপরকে সহযোগিতা প্রদান করার বিষয়ে আলোচনা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park