ঢাকা, ২ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
দক্ষিণ এশীয় (এস.এ) গেমসে পদকজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় মস্তিষ্কে রক্ষক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১০ খ্রিস্টাব্দে এস.এ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শুটিংয়েও ছিল তার পদক। ২০১৩ খ্রিস্টাব্দে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন।