1. admin@weeklyprekkhapot.com : admin :
ভিসানীতির জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন : ওবায়দুল কাদের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভিসানীতির জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
ভিসানীতির জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি এখন স্বপ্ন দেখছে কখন ভিসানীতি প্রয়োগ হবে। কখন ভিসা নিষেধাজ্ঞা আসবে। এ জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৭ জানুয়ারি, ২০২৪ ইং) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথসভা শেষে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আবার নতুন দাবির জন্য অপেক্ষা করতে হবে আরও পাঁচ বছর। যে ট্রেন চলছিল, সেটা বন্ধ হয়ে গেছে। নতুন ট্রেন চলবে ৫ বছর পর। সে সময় পর্যন্ত বিএনপিকে ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি।
বিএনপির উচু থেকে নিচু, সব স্তরে চরম হতাশা বিরাজ করছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তাই দেশের জনগণকে হতাশাগ্রস্তদের এড়িয়ে চলার আহ্বান জানান।
বিএনপি’র কমিটিকে ‘জাম্বু জেট’ বলে উল্লেখ করেন তিনি। বলেন, এক যুগ আগে একটা সভা হয়েছিল তাদের। নিজেদের ভেতরেই যাদের গণতন্ত্র নেই, তারা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এমন প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে উল্লেখ করে বলেন, বিভিন্ন দেশ অভিনন্দন জানাচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত প্রসঙ্গ টানতে তিনি ‘অনেক রঙ এবং জাদু দেখানো’র মতো বিশেষণ ব্যবহার করেন। বলেন, সেই পিটার হাসও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park