সুনামগঞ্জ, ২৪ নভেম্বর ২০২৪ (দৈরাস):
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সাত (০৭) কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে।
তথ্যসূত্রে জানা যায়, রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার সময় সুনামগঞ্জ সদর থানাধীন দিরাই রাস্তা পয়েন্ট এলাকাস্থ সামছুদ্দিন এর চা দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় আসামীদ্বয়দের আটক করা হয়।
আসামীদ্বয়রা হলেন- আসামি ১. মো: সুজন মিয়া(২৫), পিতা- মো: বাবর মিয়া, মাতা: সুলতানা বেগম, সাং: পঞ্চাননপুর, ইউপি- ৪নং সিংহের বাংলা, থানা: নেত্রোকোনা সদর, জেলা: নেত্রকোনা। আসামি ২. এমদাদুল মিয়া(৩৫), পিতা: মৃত-মো: আব্দুল মজিদ, মাতা: রেজিয়া খাতুন, সাং: চরশংকর, ইউপি- ৬নং মাইজবাগ, ওয়ার্ড নং-০৩, থানা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ।
আসামীদের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় এজাহার দাখিল করেন।