1. admin@weeklyprekkhapot.com : admin :
নয়া নির্বাচন কমিশন গঠন, সিইসি নাসির উদ্দিন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নয়া নির্বাচন কমিশন গঠন, সিইসি নাসির উদ্দিন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৭ বার পঠিত
নয়া নির্বাচন কমিশন গঠন, সিইসি নাসির উদ্দিন

ঢাকা, ২১ নভেম্বর ২০২৪ (দৈরাস):
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) ও চার নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে।

অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন: সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁর সাংবিধানিক ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ দান করেন।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এই নির্বাচন কমিশন গঠন করে।

গত ২৯ অক্টোবর আপীল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে সরকার “ দ্য চীফ ইলেকশন কমিশনার এন্ড আদার ইলেকশন কমিশনারস অ্যাপয়েনমেন্ট অ্যাক্ট, ২০২২” এর ধারা-৩ অনুযায়ী এই সার্চ কমিটি গঠন করে। সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের নাম নিয়োগের জন্য সুপারিশ করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park