1. admin@weeklyprekkhapot.com : admin :
কনস্টেবল এর অকাল মৃত্যুতে নাটোর জেলা পুলিশ সুপারের শোক বার্তা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

কনস্টেবল এর অকাল মৃত্যুতে নাটোর জেলা পুলিশ সুপারের শোক বার্তা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত
কনস্টেবল এর অকাল মৃত্যুতে নাটোর জেলা পুলিশ সুপারের শোক বার্তা

নাটোর, ১৩ নভেম্বর ২০২৪ (দৈরাস):
নাটোর জেলার বাগাতিপাড়া থানার সাবেক কনস্টেবল মোঃ সফির উদ্দিন সরদার, পিতা-মৃত রহিম উদ্দিন সরদার, গ্রাম-সাঁকোয়া, ডাকঃ-কামারবাড়ী, থানা-বাগমারা, জেলা-রাজশাহী। গত বুধবার (০৬ নভেম্বর) নাটোর জেলা হতে বদলিসূত্রে নওগাঁ জেলার উদ্দেশ্যে নাটোর জেলার বদলি সিসি নং-১৯৮২, মূলে রওনা হন। বদলিকালীন ছুটি ভোগরত অবস্থায় গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১১ টা ৩০ মিনিটে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ৩১ ডিসেম্বর ১৯৮৫ বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী পুলিশ সদস্য ছিলেন। তিনি কর্মজীবনে পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর, নীলফামারী জেলা, বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী, বান্দারবান জেলা, ঠাকুরগাঁও জেলাসহ নাটোর জেলাসহ বিভিন্ন ইউনিটে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী জেলার বাগমারা থানাধীন সাঁকোয়া গ্রামে ০৮ জুলােই ১৯৬৬ জন্ম গ্রহণ করেন। দাম্পত্য জীবনে তিনি ০৩ (তিন) পুত্র সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে নাটোর জেলা পুলিশ গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় মোঃ মারুফাত হুসাইন পুলিশ সুপার, নাটোর জানান, কনস্টেবল মোঃ সফির উদ্দিন সরদার এর মৃত্যুতে নাটোর জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। তিনি বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park