1. admin@weeklyprekkhapot.com : admin :
কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়'র কমিটি অনুমোদন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়’র কমিটি অনুমোদন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৩ বার পঠিত
কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়'র কমিটি অনুমোদন

চট্টগ্রাম, ১৩ নভেম্বর ২০২৪ (দৈরাস):
চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বুধবার (১৩ নভেম্বর) অনুমোদিত হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর ও০২৪ সালের প্রবিধানমালার ৬৩ ধারা অনুসারে দুই বছরের জন্য ৮ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ম্যানেজিং কমিটির সভাপতি পদে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তাকে মনোনীত করা হয়। শিক্ষক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ে কর্মরত দুই শিক্ষক মো: মাকসুদুল ইসলাম নুরী ও সাহেদা নাসরীন খানকে মনোনীত করা হয়। অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হন মোহাম্মদ মামুন আল হাসান ও মো: ইয়াছিন। মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হন নাজমুন নাহার। শিক্ষানুরাগী সদস্য হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক মো: রাজু মিয়া কে মনোনীত করা হয়।

তাছাড়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে মনোনীত হন।

পাঁচ শর্ত সাপেক্ষে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

শর্তসমূহ হলো:
(১) ২ বছরের মধ্যে পরবর্তী ম্যানেজিং কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করা, (২) প্রবিধান ৪২(২) অনুসারে প্রতি তিন মাসে ম্যানেজিং কমিটির ন্যূনতম একটি সভা করা, (৩) প্রবিধানে বর্ণিত ৫০ এর আলোকে বিদ্যালয়ের হিসাব পরিচালনা করা, (৪) দায়িত্ব পালনে কমিটি কর্তৃক প্রবিধান ৪৭ অনুসরণ করা এবং (৫) বিধি মোতাবেক নির্দিষ্ট সময়ে একাডেমিক স্বীকৃতি নবায়নের ব্যবস্থা করা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park