1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত
জয়পুরহাটে বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ১৩ নভেম্বর ২০২৪ (দৈরাস):

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বুজরুক ভারুনিয়া গ্রামের একটি কবরস্থানের বাঁশঝাড়ের হেলে পড়া বাঁশের সঙ্গে গলায় রশি বাঁধানো, চোখ উপড়ানো অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত নুর আলম জয়পুরহাট সদর উপজেলা ভাদসা ইউনিয়নে বুজরুক গ্রামের এবন মন্ডলের ছেলে। সে মঙ্গলবারি বাজারের একজন কাপড় ব্যবসায়ী।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে নুর আলম তার নিজ বাড়ি থেকে খাবার নিয়ে দোকানের উদ্দেশ্য বের হয়ে যায়। এরপর সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি তার। আজ দুপুর ১২টার দিকে বুজরুক গ্রামের খেলার মাঠের উত্তর দিকে এক বৃদ্ধ মহিলা বাঁশঝাড়ে পাতা ঝাড়ু দিতে গিয়ে নুর আলমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। 

পরে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park