1. admin@weeklyprekkhapot.com : admin :
শাহজাদপুরের আবাসিক হোটেল থেকে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শাহজাদপুরের আবাসিক হোটেল থেকে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৮ বার পঠিত
শাহজাদপুরের আবাসিক হোটেল থেকে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ, ১২ নভেম্বর ২০২৪ (দৈরাস):
সিরাজগঞ্জের শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। গত সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে পৌর সদরের সিরাজ প্লাজার ‘সিরাজ আবাসিক হোটেল’ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— রংপুর জেলা মিঠাপুকুর খোলাসপুর গ্রামের সাত্তারের ছেলে আশরাফুল মিয়া (৩০), নীলফামারী জেলার মন্টু মিয়ার ছেলে শামীম (৩৫), শাহজাদপুর উপজেলার দত্তদরতা গ্রামের মৃত ইউসুফু মোল্লা ছেলে শাহ আলম (৩৫), চরজামিরতা গ্রামের মৃত ছানোয়ারের ছেলে আবু সাইদ (৪৪), কাংলাকান্দা গ্রামের মোঃ আঃ রশিদের ছেলে জুলমত আলী (৪২) ও সিরাজগঞ্জ সদরের হরিপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া (৪২)।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, গত ১ নভেম্বর সন্ধ্যায় ছিনতাই চক্রটি যাত্রীবেশে অটোবাইক চালক সাওনকে রির্জাভ করে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে নেশা জাতীয় দ্রব্য চালককে পান করিয়ে নগদ টাকা ও মোবাইলসহ অটোবাইক (বোরাক) গাড়িটি ছিনতাই করে। পরবর্তীতে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় অটোচালককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চালকের বোন সাবানা খাতুন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

ওসি জানান, তথ্যপ্রযুক্তির সহয়তায় ও পুনরায় ছিনতাইয়ের পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রটির ৬ জন সদস্য আটকসহ দুইটি অটোবাইক উদ্ধার করা হয়। আটক আশরাফুল মিয়া ও শামীমের নামে ১৬টি জেলায় বিভিন্ন মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park