1. admin@weeklyprekkhapot.com : admin :
গুলশানে আবাসিক হোটেলে ডিজে পার্টিতে অভিযান, গ্রেপ্তার ২ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গুলশানে আবাসিক হোটেলে ডিজে পার্টিতে অভিযান, গ্রেপ্তার ২

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৫ বার পঠিত
গুলশানে আবাসিক হোটেলে ডিজে পার্টিতে অভিযান, গ্রেপ্তার ২

গুলশান (ঢাকা), ১২ নভেম্বর ২০২৪ (দৈরাস):
রাজধানীর গুলশানের একটি আবাসিক হোটেলে ডিজে পার্টিতে অভিযান চালিয়ে মদ–বিয়ারসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতরা হলেন- কামাল উদ্দিন (৪৮) ও আরিফুল (৩২) ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) গুলশান-২ নম্বর সেকশনের ৫০ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ির ষষ্ঠতলার ‘কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড’ হোটেলে এ অভিযান চালানো হয়।

ডিএনসি ঢাকা মহানগর উত্তরের উপপরিচালক শামীম আহম্মেদ জানান, ডিএনসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দিনের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি দল সোমবার ভোরে ওই হোটেলে অভিযান চালায়। এ সময় ১১ বোতল বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই হোটেলে অশ্লীল ডিজে পার্টির আয়োজন করে আসছিলেন। অভিজাত শ্রেণির তরুণ–তরুণীরা তাতে অংশ নেয়। সেখানে অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করতেন গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক রাসেল আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park