1. admin@weeklyprekkhapot.com : admin :
অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরো তিনজন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরো তিনজন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত
অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরো তিনজন

ঢাকা, ১০ নভেম্বর ২০২৪ (দৈরাস):
অন্তর্বর্তী সরকারে রবিবার (১০ নভেম্বর) যুক্ত হলেন আরো তিনজন উপদেষ্টা।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে নতুন তিন উপদেষ্টা শপথ নিলেন।

তিন নতুন উপদেষ্টারা হলেন: ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

শপথ বাক্য পাঠ করার পরে নবনিযুক্ত উপদেষ্টাগণ প্রত্যেকে উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন।

মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

আজকের এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২৪-এ।

এর আগে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা।

কয়েকজন উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ এবং সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।

ওই দিনই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। গঠিত হয় ড. ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park