1. admin@weeklyprekkhapot.com : admin :
মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের বাংলাদেশ সফর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের বাংলাদেশ সফর

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের বাংলাদেশ সফর

ঢাকা, ৮ নভেম্বর ২০২৪ (দৈরাস):
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রাড এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ৬ থেকে ৮ নভেম্বর বাংলাদেশ সফর করেছেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা (এইএডিআর) বিষয়ক যৌথ উদ্যোগের (জয়েন্ট এফোর্ট) বিষয়সমূহ এই সফরে বিশেষভাবে আলোচিত হয়েছে।

এই সফরে ডেপুটি কমান্ডার জেনারেল রাড বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এছাড়াও, প্রতিনিধি দলটি মিরপুরে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হকের সাথে বৈঠক করেন। দ্বিপাক্ষিক আলোচনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরীর লক্ষ্যে যৌথ মহড়ার আয়োজন এবং যৌথ প্রশিক্ষণ বাস্তবায়নের বিষয় আলোচিত হয়।

প্রতিনিধি দলটি সেনাসদর কর্তৃক আয়োজিত মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি ব্রিফিং সেশনে অংশগ্রহণ করে, যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় চ্যালেঞ্জ এবং সক্ষমতার বিষয় আলোচিত হয়। দুর্যোগ প্রতিরোধে প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং সংকটকালীন দ্রুততার সাথে পুনরুদ্ধার কার্যক্রমের জন্য যৌথ উদ্যোগের বিষয়সমূহ গুরুত্ব পায়।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার লক্ষ্যে,এই সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park