1. admin@weeklyprekkhapot.com : admin :
ভাবীর সাথে দেবরের পরকীয়া জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভাবীর সাথে দেবরের পরকীয়া জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৫ বার পঠিত
ভাবীর সাথে দেবরের পরকীয়া জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ০৮ নভেম্বর ২০২৪ (দৈরাস):

মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রেমে অন্ধ হয়ে ভাবীর জন্য নিজের বড় ভাইকে হত্যা করেছে আপন ছোট ভাই।

শুক্রবার (০৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী ঘাতক ছোট ভাই হারুন মিয়া (৩৫)কে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো. হাসান মিয়া প্রায় ১১ বছর যাবৎ কুয়েতে থাকেন। এই সুযোগে ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম (৩৪) এর সাথে পরকীয়া চলছিল বেশ কয়েক বছর ধরে। ভাবীর সাথে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাই খবর পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন। পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়ীতে একটি সালিশ বসার কথাও ছিল। কিন্তু এর আগেই সকালে ছোট ভাই ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যাা করে। পরে পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই ঘাতক হারুনকে এলাকাবাসী আটকে রেখে পুলিশে দেয়।

বালুচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, ঘাতক হারুনের সাথে তার ভাবীর পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে তাদের বাড়ীতে বিভিন্ন সময়ে একাধিকবার বিচার সালিশ হয়েছে। বড় ভাই হাসান প্রায় ১১ বছর পর ৪ দিন আগে কুয়েত থেকে দেশে এসেছে। সকাল ১১ টায় প্রকাশ্যেই বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ঘাতক আটক আছে। তবে ভাবীর সাথে দেবরের প্রেম ঘটিত বিষয়ে কথাই শুনতেছি একটু পর বিস্তারিত জানাতে পারবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park