1. admin@weeklyprekkhapot.com : admin :
গেন্ডারিয়ায় চাঞ্চল্যকর দুই অটোরিকশা চালক হত্যাকারীরা গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গেন্ডারিয়ায় চাঞ্চল্যকর দুই অটোরিকশা চালক হত্যাকারীরা গ্রেফতার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৭ বার পঠিত
গেন্ডারিয়ায় চাঞ্চল্যকর দুই অটোরিকশা চালক হত্যাকারীরা গ্রেফতার

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ০৮ নভেম্বর ২০২৪ (দৈরাস):

গেন্ডারিয়া থানা এলাকায় গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটনসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জালাল সরদার ওরফে মাইকেল (২১), ফজলে রাব্বি ওরফে কালা (২৫) ও মোঃ ইমরান (৩০)।

গত ২১ সেপ্টেম্বর ২০২৪ রাত আনুমানিক ১২ টার দিকে ভিকটিম রিকশা চালক জিন্নাহ (৬০) গেন্ডারিয়ার জুরাইনের একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশে বের হন। পোস্তগোলা থেকে অজ্ঞাতনামা দুজন যাত্রী নিয়ে ওই তারিখ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গেন্ডারিয়া থানার আঞ্জুমান কবর স্থানের সামনে পৌঁছালে ওই দুজন যাত্রী পিছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে। ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অজ্ঞাতনামা দুজন যাত্রী পালিয়ে যায়। উপস্থিত লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ ভিকটিম জিন্নাহর ছেলে মোঃ ইউসুফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে গেন্ডারিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

উক্ত মামলার তদন্ত চলাকালীন গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ০২ টা ৫২ মিনিটে গেন্ডারিয়ার দ্বীননাথ সেন রোডে কচিকাচা বিদ্যানিকেতন গলিতে রিক্সা চালক আনোয়ার (৪০) কে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করে আরো একটি অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় গত ২১ অক্টোবর ভিকটিমের চাচাতো ভাই মোঃ মানিকের অভিযোগের প্রেক্ষিতে গেন্ডারিয়া থানায় আরো একটি হত্যা মামলা রুজু হয়।

দু’টি মামলার ঘটনা বিশ্লেষন করে দেখা যায়, দু’টি ঘটনারই মোডাস অপারেন্ডি (অপরাধের কৌশল) একই ধরনের। পুলিশ নিশ্চিত হয় একটি নির্দিষ্ট অপরাধী চক্র এই ধরণের অপরাধের সাথে জড়িত। তদন্তকালে ঘটনাস্থলসহ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনাসহ সকল ধরনের তথ্য প্রযুক্তির সহায়তায় দুইজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হয় এই একই অপরাধী চক্র দু’টি হত্যার ঘটনায় জড়িত। তদন্তে পুলিশ নিশ্চিত হয় দুইজনের মধ্যে একজনের নাম জালাল সরদার ওরফে মাইকেল। পরবর্তী সময়ে গত ২৪ অক্টোবর ভোর সাড়ে পাঁচ ঘটিকায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গেন্ডারিয়া থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল দু’টি হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। সে জানায় আঞ্জুমান কবর স্থানের পাশে অটোরিকশা চালক জিন্নাহ হত্যার ঘটনায় তার সাথে ফজলে রাব্বি কালাও ছিলো কিন্তু দ্বীননাথ সেন রোডে কচিকাচা বিদ্যানিকেতন গলিতে অটোরিকশা চালক আনোয়ারকে হত্যাসহ রিকশা ছিনতাইয়ের ঘটনা সে একাই করেছে।

সে জানায় এই ছিনতাইকৃত অটোরিকশাটি গেন্ডারিয়ার মোঃ ইমরান (৩০) নামে একজনের নিকট ১৩ হাজার টাকায় বিক্রি করেছে। ২৫ অক্টোবর রাত ০১ টা ৫৫ মিনিটে গেন্ডারিয়া থানা পুলিশ ডিআইটি প্লট এলাকায় অভিযান পরিচালনা করে মৃত আনোয়ারের ছিনতাইকৃত অটোরিকশাটি মোঃ ইমরান এর হেফাজত থেকে উদ্ধার করে এবং ছিনতাই হওয়া অটোরিকশা ক্রয়ের অপরাধে তাকে গ্রেফতার করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

গ্রেফতারকৃত জালাল সরদার ওরফে মাইকেল আঞ্জুমান কবর স্থানের সামনে অটোরিকশা ছিনতাই ও রিকশা চালক আনোয়ার হত্যার জড়িত থাকার কথা স্বীকার করে ২৫ অক্টোবর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

পরবর্তী সময়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩ টায় গেন্ডারিয়ার কবর স্থান এলাকায় অভিযান পরিচালনা করে ফজলে রাব্বি ওরফে কালাকে গ্রেফতার করা হয়। ওইদিন তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ফজলে রাব্বি ওরফে কালা অটোরিকশা চালক জিন্নাহ হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে এবং জিন্নাহ হত্যার ঘটনায় মাইকেলের জড়িত থাকার বিষয়ে তথ্য প্রদান করে। গ্রেফতারকৃত মাইকেলও জিন্নাহ হত্যার ঘটনার কথা স্বীকার করে ৬ নভেম্বর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। দু’টি মামলারই সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park