1. admin@weeklyprekkhapot.com : admin :
অ্যাডিশনাল ডিআইজি মোঃ জোবায়দুর না ফেরার দেশে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

অ্যাডিশনাল ডিআইজি মোঃ জোবায়দুর না ফেরার দেশে

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৭ বার পঠিত
অ্যাডিশনাল ডিআইজি মোঃ জোবায়দুর না ফেরার দেশে

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ০৭ নভেম্বর ২০২৪ (দৈরাস):

বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোঃ জোবায়দুর রহমান, পিপিএম গতকাল বুধবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় রাজধানীতে তাঁর নিজের বাসায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযা বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি’র পক্ষে র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ডিএমপি কমিশনার, অ্যাডিশনাল আইজিপি রেলওয়ে এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

মোঃ জোবায়দুর রহমান, পিপিএম ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য হিসেবে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে রেলওয়ে রেঞ্জে বদলি হ‌ওয়ায় বদলিকৃত কর্মস্থানে যোগদানের উদ্দেশে গতকাল সিলেট থেকে ঢাকায় আসেন।

তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমকে আজ তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park